Mamata Banerjee: আমরা বিজেপি নই, প্রতিশ্রুতি দিলে পূরণ করি: মমতা বন্দ্যোপাধ্য়ায়। ABP Ananda Live
ABP Ananda | 10 Dec 2023 02:55 PM (IST)

Mamata Banerjee: 'সব চা শ্রমিককে পাট্টা, বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ টাকা, আলিপুরদুয়ারের অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। আদিবাসীদের নামে অনেকে ভুয়ো সার্টিফিকেট করিয়েছেন। ভুয়ো শংসাপত্র বাতিল করবে সরকার। ওবিসি-দের (OBC) জন্য টাকা বন্ধ করে দিয়েছিল কেন্দ্র। আমরা বিজেপি (BJP) নই, প্রতিশ্রুতি দিলে পূরণ করি। বিজেপি কথা দিয়ে কথা রাখে না। কেন্দ্র বিনামূল্যে রেশন দিচ্ছে না, আমরা দিচ্ছি। উত্তরবঙ্গে ২৪ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। পাহাড়ে আইটি হাব হবে, অনেক কর্মসংস্থান হবে', বললেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। ABP Ananda Live