Kamduni Verdict: দীর্ঘ ১০ বছর ধরে আমরা এই আন্দোলন করছি : টুম্পা কয়াল | ABP Ananda LIVE

Kamduni কামদুনিকাণ্ডের রায় (Kamduni Verdict) ঘোষণা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। টুম্পা কয়াল (Tumpa Koyal) বলেন, 'আমরা অনেক আশা নিয়ে হাইকোর্টে এসেছিলাম। আমরা চেয়েছিলাম যারা দোষী তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। রাজ্য়ের মানুষ দেখেছিল আমাদের আন্দোলন, আমরা নিরপেক্ষ ভাবে আন্দোলন করেছিলাম। আমরাও আরও ভরসা করেছিলাম আমাদের সরকারের উপরে। আমাদের সরকার গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল যে যারা দোষী তারা শাস্তি পাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা হাইকোর্টে নিরাশ হয়ে ফিরে যাচ্ছি।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola