Locket Chatterjee: 'বাংলা থেকে ৩৫টি আসন আমরা উপহার দেব', আরামবাগের সভা থেকে বললেন লকেট চট্টোপাধ্য়ায়
ABP Ananda | 01 Mar 2024 04:15 PM (IST)

West Bengal News: লোকসভা ভোটের (Loksabha Vote) আগে রাজ্য়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ।ধানবাদ থেকে হেলিকপ্টারে আরামবাগ এলেন প্রধানমন্ত্রী। সকালে অণ্ডাল বিমানবন্দরে নেমে কপ্টারে ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে সভা করেন নরেন্দ্র মোদি। সভার পর ধানবাদ থেকে হেলিকপ্টারে আরামবাগে আসেন মোদি। একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি সভায় বক্তব্য় রাখবেন তিনি। আজ রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা। রাতে রাজভবনে থাকবেন প্রধানমন্ত্রী, আগামীকাল কৃষ্ণনগরে জনসভা করবেন মোদি। ABP Ananda Live