Weapon recovered: পঞ্চায়েত ভোটের আগে, মালদায় অস্ত্র উদ্ধার
পঞ্চায়েত ভোটের আগে, মালদায় অস্ত্র উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার গঙ্গা নদীর ঘাট এলাকায় তল্লাশি চালায় পুলিশ (Police)। উদ্ধার হয় ৩টে আগ্নেয়াস্ত্র ও ২টি কার্তুজ। গ্রেফতার করা হয়েছে মেহবুব আলম নামে ঝাড়খণ্ডের বাসিন্দা এক যুবককে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিক্রির উদ্দেশেই ঝাড়খণ্ড থেকে রাজ্য়ে আনা হয়েছিল অস্ত্রগুলি।