Malda: পঞ্চায়েত ভোটের আগে ফের মালদায় অস্ত্র উদ্ধার হল
পঞ্চায়েত ভোটের আগে ফের মালদায় অস্ত্র উদ্ধার হল। ৩টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড কার্তুজ-সমেত ২ অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করেছে ভূতনি থানার পুলিশ। ধৃত রাম সুরত চৌধুরী ও রাজেন্দ্র মাহাতো ভূতনির গদাই চর এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, রাম সুরত বর্তমানে ঝাড়খণ্ডে থাকে। সেখান থেকেই অস্ত্র আনা হয়েছিল কিনা, খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, আগ্নেয়াস্ত্রগুলি বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। কাদের কাছে পাচার করা হচ্ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে।
Tags :
Malda Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Arms Recover ABP Ananda Bengali News