Arms Recover: পঞ্চায়েত ভোটের আগে ফের মুর্শিদাবাদে অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১। Bangla News
পঞ্চায়েত ভোটের আগে ফের মুর্শিদাবাদে অস্ত্র উদ্ধার। গ্রেফতার এক। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে সাগরদিঘি থানা এলাকার মোড়গ্রামের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় ৫টি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি। ধৃত তাবারুক শেখ লালগোলার বাসিন্দা। কোথা থেকে অস্ত্র আনা হয়েছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল, খতিয়ে দেখা হচ্ছে।
গত একমাসে মুর্শিদাবাদের ডোমকল ও রেজিনগর থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র কেনাবেচার অভিযোগে ২৯ অক্টোবর, ডোমকল থেকে এক মিষ্টি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ৪ নভেম্বর, রেজিনগরে অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার হয় বাবা-ছেলে। এরপর ৯ নভেম্বর, ফের ডোমকল থেকে অস্ত্র উদ্ধার হয়। গ্রেফতার করা হয় ২ অস্ত্র বিক্রেতাকে।
Tags :
Murshidabad Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News এবিপি আনন্দ লাইভTarun Majumdar Traun Majumdar Death Arms Recover Tufangung