Weather Forecast: আজও জারি কালবৈশাখীর দাপট, রবিবারের মধ্যে বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা?

Continues below advertisement

আজও কালবৈশাখীর দাপট, বিকেলের পর কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির পূর্বাভাস। রবিবার ও সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইবে হাওয়া। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো বাতাসের সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। 

পড়ুন আরও খবর -

একদিকে স্ট্রং রুম বিতর্ক রয়েছে তুঙ্গে। মাঝে দুটো দিন। সোমবার হবে ভোট গণনা। আর তার আগে ভার্চুয়ালি আগামীকাল বিকেল চারটায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থীদের এবং কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠক করবেন বলে সূত্র মারফত খবর। সেই বৈঠকে বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তরফে। স্ট্রং রুম নিয়ে বিতর্ক কম হয়নি। গতকালই কুণাল ঘোষ, শশী পাজা সরাসরি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পৌঁছে গিয়েছিলেন। অনেক রাত অবধি সেখানে ছিলেন। এবার গণনার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল বিকেল চারটে নাগাদ কাউন্টিং এজেন্টদের জানাবেন, তাঁদের ভূমিকা কী হবে, কতক্ষণ তাঁরা থাকবেন এবং কতক্ষণ পর্যন্ত তাঁদের থাকতে হবে। এই সমস্ত বিষয়ে সমস্ত কাউন্টিং এজেন্টদের তিনি বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola