Weather Update: পারদ নামল ১ ডিগ্রি, সপ্তাহ শেষে জাঁকিয়ে শীতের পূর্বাভাস। Bangla News
ABP Ananda | 04 Jan 2023 10:09 AM (IST)

উত্তুরে হাওয়ায় শীতের হাতছানি, গতকালের তুলনায় ১ ডিগ্রি নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রিতে। সপ্তাহান্তে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস।