Weather Update: রাজ্য জুড়ে শীতের আমেজ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কমবে তাপমাত্রা
মরসুমের আজ শীতলতম দিন। কলকাতায় ফের পারদ নামল ১৭ ডিগ্রিতে। এর আগে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। রাজ্য জুড়ে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অন্তত ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে তাপমাত্রা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূম, এই জেলাগুলিতে শীতের প্রভাব বেশি থাকবে।
Tags :
West Bengal Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital Weather Update ABP Ananda ABP Ananda Bengali News Winter Forecast