Weather News: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল একাধিক ট্রেন, দেখুন তালিকা | LIVE UPDATE| #apananda

ABP Ananda  |  28 Oct 2026 12:30 AM (IST)
ABP News

ABP Ananda LIVE | ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল একাধিক ট্রেন। ২৯ অক্টোবর- ৪ নভেম্বর: বাতিল রউরকেল্লা-যোধপুর এক্সপ্রেস । ৩০ অক্টোবর- ৫ নভেম্বর: বাতিল জগদলপুর-রাউরকেল্লা এক্সপ্রেস । ২৭ অক্টোবর-৩০ অক্টোবর: বাতিল হাওড়া-জগদলপুর এক্সপ্রেস । ২৮ অক্টোবর-৩১ অক্টোবর: বাতিল জগদলপুর-হাওড়া এক্সপ্রেস । ২৭ অক্টোবর: বাতিল সেকেন্দ্রাবাদ-হাওড়া এক্সপ্রেস । ২৯ অক্টোবর: বাতিল হাওড়া-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস।


 


৪ দিনের মধ্যে বারুইপুর মহকুমা হাসপাতালে অস্বাভাবিক মৃত্যু হল ২ বিচারাধীন বন্দির


২ সপ্তাহে ২ জনের মৃত্যু। প্রথমে ১৩ অক্টোবর, তারপর ২৭ অক্টোবর। ১৪ দিনের মধ্যে বারুইপুর মহকুমা হাসপাতালে অস্বাভাবিক মৃত্যু হল ২ বিচারাধীন বন্দির। এবার যাঁর মৃত্যু হয়েছে, তিনি গ্রেফতার হয়েছিলেন ভুয়ো চিকিৎসক অভিযোগে।  জেল হেফাজতে পিটিয়ে ও ইঞ্জেকশন দিয়ে খুন করার অভিযোগ করেছেন স্ত্রী! ভুয়ো ডাক্তার অভিযোগে ধৃত ব্যক্তি অসুস্থ ছিলেন, দাবি পুলিশের। পরিবারের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস।


ভুয়ো চিকিৎসক অভিযোগে পুজোর আগে বাসুদেব নস্করকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। তিনি জেল হেফাজতে ছিলেন। স্ত্রীর দাবি, সোমবার স্বামী অসুস্থ জানতে পেরে জেলে যান। সেখানে গিয়ে জানতে পারেন, স্বামী জেলে নেই, ভর্তি আছেন বারুইপুর মহকুমা হাসপাতালে। স্ত্রীর দাবি, সোমবার হাসপাতালে গিয়ে দেখেন, বেডে হাত-পা বাঁধা অবস্থায় রয়েছেন স্বামী। মঙ্গলবার সকালে হাসপাতালে পৌঁছে জানতে পারেন, তাঁর মৃত্যু হয়েছে। মৃতের নাম, বাসুদেব নস্কর। বয়স মাত্র ৪৪ বছর। বাড়ি বারুইপুরের বেতবেড়িয়া এলাকায়। পরিবারের অভিযোগ, জেল হেফাজতে পিটিয়ে ও ইঞ্জেকশন দিয়ে খুন করা হয়েছে বাসুদেবকে। যদিও, পুলিশের দাবি, অসুস্থ ছিলেন ওই ব্যক্তি। 

Continues below advertisement
  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Weather News: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল একাধিক ট্রেন, দেখুন তালিকা | LIVE UPDATE| #apananda

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন