Weather Update: গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা | ABP Ananda LIVE
Weather Report: গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, জেলায় জেলায় তাপপ্রবাহের (Heat Wave) সতর্কতা । দুই বর্ধমান(Burdwan), ঝাড়গ্রাম(Jhargram), পুরুলিয়া, বাঁকুড়ায় (Bankura) তাপপ্রবাহের সতর্কতা। আবহাওয়া পরিস্থিতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের। নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম, অফিসারদের সজাগ থাকার নির্দেশ। ১৯ এপ্রিল প্রথম দফার ভোটে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে । শিশু ও প্রবীণ নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।