Weather Report: নামল পারদ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা সরে পরিষ্কার আকাশ | Bangla News

ফের নামল পারদ। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সকালে হালকা কুয়াশা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন-চারদিন শুষ্ক আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। তবে কয়েকদিন পর নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে। এর প্রভাবে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় মাঘের শুরুতে বঙ্গে জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola