Weather Today: আজ ১২ ডিগ্রির ঘরেই পারদ, দিনেরবেলাতেও শীতের আমেজের আগাম আভাস | Bangla News

পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই মাঘে শীতের দাপট। আজও তেরো ডিগ্রির নfচে রয়েছে পারদ। কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনেরবেলাতেও থাকবে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শীতের আমেজ বজায় থাকবে আরও একদিন। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার জেরে বাধা পাবে উত্তুরে হাওয়া। ফের বাড়বে তাপমাত্রা। তবে সপ্তাহান্তে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola