Weather Today: উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যজুড়ে জাঁকিয়ে ঠান্ডা, কলকাতায় পারদ নামল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে | Bangla News

নতুন বছরের দ্বিতীয় দিনেই প্রায় ২ ডিগ্রি নামল পারদ। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তুরে হাওয়ার জেরে গোটা রাজ্যেই জাঁকিয়ে ঠান্ডা। আরও কয়েকদিন আবহাওয়া এমনই থাকবে বলে পূর্বাভাস। আরও কিছুটা নামতে পারে পারদ। পশ্চিমাঞ্চল জুড়ে ১০ ডিগ্রির কাছাকাছি পারদ। তরাই-ডুয়ার্সে ১০ ডিগ্রির নীচে নামল পারদ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola