Weather Update: শেষ বেলায় শীতের কামড়, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি। ABP Ananda Live
শেষ বেলায় শীতের কামড়। আগামী ২৪ ঘণ্টার জন্য রাজ্যের ৮ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গের ৬টি জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। পশ্চিমের জেলাগুলিতে দশের নীচে নেমে গেছে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। উত্তরবঙ্গের দুটি জেলা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। তবে এই শীত-সুখ ক্ষণস্থায়ী।১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ওঠা-নামা করবে পারদ।