Weather Update: বঙ্গের আকাশে ফের দুর্যোগ-শঙ্কা., চোখ রাঙাচ্ছে দানার হানা | ABP Ananda LIVE

ABP Ananda Live: বঙ্গের আকাশে ফের দুর্যোগ-শঙ্কা। বৃহস্পতিবার পুরী-সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা'। সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ থেকে ১৩৫ কিলোমিটার। বঙ্গোপসাগরে নিম্নচাপ আজই পরিণত হবে গভীর নিম্নচাপে। কালই গভীর নিম্নচাপ পরিণত হতে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। কাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। কাল থেকে ওড়িশার উপকূলবর্তী জেলার সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত। কালকের মধ্যেই পুরীর সৈকত পর্যটকশূন্য করার নির্দেশ ওড়িশা সরকারের। সাগর দ্বীপ থেকে এই মুহূর্তে ৭৭০ কিমি দূরে অবস্থান করছে নিম্নচাপ।

আরও খবর..

উপনির্বাচনের মুখে আবাস যোজনার সমীক্ষায় 'না' জাতীয় নির্বাচন কমিশনের। রাজ্য বিজেপির দাবি মেনে নিল জাতীয় নির্বাচন কমিশন। আদর্শ আচরণবিধি লাগু হওয়ায় ৫ জেলায় সমীক্ষা করতে পারবে না রাজ্য সরকার। '

বৃহস্পতিবার পুরী-সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা'। সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ থেকে ১৩৫ কিলোমিটার।
কাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola