Cyclone Dana: দানার দাপটে বৃহস্পতিবার থেকে দুর্যোগের আশঙ্কা
ABP Ananda Live: বঙ্গোপসাগরে দানা বাঁধল ঘূর্ণিঝড় ‘দানা’। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থান সাগর দ্বীপ থেকে ৬৩০ কিলোমিটার, ওড়িশার পারাদ্বীপ থেকে ৫৬০ কিলোমিটার ও বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬৩০ কিলোমিটার দূরে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। দানার দাপটে উপকূলের বিপদের মেঘ। বুধ থেকে পর্যটক শূন্য দিঘা। বেলা ১২টার মধ্যে হোটেল খালি করার নির্দেশ। ২৫ তারিখ পর্যন্ত সব বুকিং বাতিল। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। আগামীকাল মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে ওড়িশার কেন্দ্রাপাড়া ও ভদ্রকের মাঝামাঝি ধামারায় আছড়ে পড়ার সম্ভাবনা। ওড়িশার ১৪টি জেলায় প্রভাব পড়তে পারে। জারি হয়েছে লাল সতর্কতা। দানার দাপটে বৃহস্পতিবার থেকে দুর্যোগের আশঙ্কা। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা।
Tags :
Cyclone Dana Cyclone Dana Update Cyclone Dana News Cyclone Dana Live Cyclone Dana News Live Cyclone Dana News Today Live Odia News Live Cyclone Dana Latest Update Dana