Cyclone Dana: ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড পূর্ব মেদিনীপুর। বহু জায়গায় ভাঙল গাছ
ABP Ananda | 25 Oct 2024 06:44 AM (IST)

ABP Ananda Live: দানা'র দাপটে উত্তাল দিঘার সমুদ্র, প্রবল ঝড়-বৃষ্টি। বন্ধ মেরিন ড্রাইভ। ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড পূর্ব মেদিনীপুর। বহু জায়গায় ভাঙল গাছ। জলোচ্ছ্বাসে মন্দারমণির নিচু জমিতে ঢুকল নোনা জল। ঝড়ের দাপট বকখালিতেও। দুর্যোগ মোকাবিলায় সতর্ক প্রশাসন। নবান্ন থেকে পুরসভা-লালবাজারে কন্ট্রোলরুম। রাতভর নবান্নেই মুখ্যমন্ত্রী। পুরসভা থেকে নজরদারিতে মেয়র। রাতে বিদ্যুৎভবনেই অরূপ বিশ্বাস। ঝড় আসে, ঝড় যায়। এখনও কাঁচা ঘরেই ঠায়। ভয়ে কাঁটা উপকূল। ত্রাণ শিবিরে আশ্রয় দেড় লক্ষের বেশি মানুষের। বাংলায় ফের দুর্যোগ। সকাল ১০টা পর্যন্ত শিয়ালদা দক্ষিণে বন্ধ লোকাল। বাতিল বহু দূরপাল্লার ট্রেন। কলকাতায় ১৫ ঘণ্টা বন্ধ বিমান ওঠানামা। বন্ধ ফেরি সার্ভিস। উত্তাল সমুদ্র, ঝড় দেখতে ঝুঁকি নিয়েই পুরীতে সৈকতের কাছে অনেক পর্যটক।