Weather Update: নিম্নচাপের প্রভাবে দুর্যোগের ঘনঘটা, শনিবার পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা
নিম্নচাপের প্রভাবে রাজ্যের আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। আগামী ২৪ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। তার জেরে বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১০টি জেলায় আজ হলুদ সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি বইবে দমকা ঝোড়ো হাওয়া। জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকায় মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটকদেরও সমুদ্রে নামা নিষেধ।
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News