Weather Update: প্রখর তাপে পুড়ছে বাংলা, দক্ষিণবঙ্গে টানা তাপপ্রবাহ, কবে আসবে বৃষ্টি? | ABP Ananda LIVE
ABP Ananda | 01 May 2024 07:41 PM (IST)

প্রখর তাপে পুড়ছে বাংলা, দক্ষিণবঙ্গে টানা তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে চলবে তাপপ্রবাহ। বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়াতেও চরম তাপপ্রবাহের সতর্কতা। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে রবিবারের আগে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।