Weather Update:রাজ্য়ে প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস,একাধিক জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
ABP Ananda | 18 Mar 2024 11:44 PM (IST)

ABP Ananda LIVE: রাজ্য়ে আপাতত প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস। ১৮-২১ মার্চ দক্ষিণবঙ্গে (south bengal)বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এখন ঝাড়খণ্ড(jharkhand) থেকে উত্তর অন্ধ্রপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। বঙ্গোপসাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে (west bengal) জলীয় বাষ্প ঢুকছে। একাধিক জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরে উত্তরবঙ্গের জেলাগুলোয় সরে যাবে বৃষ্টি। সেই সময় উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই কারণেই আপাতত দিনের তাপমাত্রা কমে যাবে। রাতে তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে বলে অস্বস্তিও বাড়বে।