Weather Update: ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত চলবে পারদের ওঠানামা, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। ABP Ananda Live
ভালবাসার মরশুমে খামখেয়ালি আবহাওয়া। ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত চলবে পারদের ওঠানামা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় আরও ২ দিন সকালের দিকে কুয়াশা থাকবে। কোচবিহার ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশার সতর্কতা। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও কুয়াশা থাকবে।