Weather: ফের গরমে পুড়বে বাংলা, পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর
ABP Ananda | 09 May 2023 09:48 AM (IST)

ফের গরমে পুড়বে বাংলা। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া (Weather) দফতর। উত্তরবঙ্গের তিন জেলাতেও চলবে তাপপ্রবাহ। আর এ-সবের নেপথ্যে রয়েছে আসন্ন ঘূর্ণিঝড় মোকা! এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর।