Weather Update: তাপমাত্রার নতুন রেকর্ড ছুঁয়ে পুড়ছে কলকাতা, কবে স্বস্তির বৃষ্টি?
ABP Ananda | 01 May 2024 12:51 AM (IST)

শহরে গরমের নতুন রেকর্ড। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা পৌঁছল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। ১৯৮০ সালের পর রেকর্ড গরম পড়ল কলকাতায়। জেলায় জেলায় চলছে তাপপ্রবাহ। রবিবার থেকে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।