Weather Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। Bangla News
আগামী কয়েক ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও মুর্শিদাবাদে। উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি, দার্জিলিঙের চটকপুর ও টাইগার হিলে বরফ পড়ছে। এদিকে, সরস্বতী পুজোর আগে উধাও শীত। ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কাল সরস্বতী পুজোর দিন আকাশ মেঘলা থাকবে। সকালের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে বেলা বাড়লে আবহাওয়ার উন্নতি।
Tags :
ABP Ananda Weather Weather Update ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Weather Forecast Rain Forecast