Weather Update: দক্ষিণবঙ্গে আগামী ৩ দিন কমবে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা, দিনে শীতের আমেজ থাকবে না | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Feb 2022 07:08 PM (IST)

‘দক্ষিণবঙ্গে (South Bengal) আজকের পর থেকে মেঘলা আকাশ। আগামী ৩ দিন কমবে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা। দিনে শীতের (Winter) আমেজ থাকবে না। উত্তর ও দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশা থাকবে’, জানাল আলিপুর আবহাওয়া দফতর।