Weather update: প্রবল গরমে দুঃসংবাদ, বাংলায় বর্ষা ঢুকবে দেরিতে
ABP Ananda | 06 Jun 2023 02:11 PM (IST)

প্রবল গরমে দুঃসংবাদ, বাংলায় বর্ষা ঢুকবে দেরিতে, আশঙ্কা আবহাওয়া দফতরের (Weather)। আন্দামানে আগাম এলেও দেশের মূল ভূখন্ডে বর্ষা ঢুকতে বিলম্ব। উত্তর-পূর্ব ভারত হয়ে বাংলায় কবে বর্ষা? এখনও সন্দিহান আবহবিদরা। আগাম বর্ষা ঢোকার পরে আন্দামান-নিকোবরে প্রবল বর্ষণ চলছে। ১ জুন কেরলে ঢোকার কথা থাকলেও, এখনও লাক্ষাদ্বীপের কাছেই আটকে আছে বর্ষা। ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব আরব সাগরে ঘুর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, তার হাত ধরেই কেরলে ঢুকতে পারে বর্ষা। উত্তর বঙ্গোপসাগরে অনুকূল পরিস্থিতি না থাকার কারণেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে দেরিতে।