Weather Update | কলকাতায় ২ দিনে ৫ ডিগ্রি পারদ পতন, স্বাভাবিকের নীচে সর্বনিম্ন তাপমাত্রা

ABP Ananda LIVE : পারদ পতন অব্যাহত, স্বাভাবিকের নীচে নামল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি নীচে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় দেড় ডিগ্রিরও বেশি কমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হল ১৭.৪ ডিগ্রি। পশ্চিমের জেলাগুলিতে আরও কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। ২ দিনে ৫ ডিগ্রি পারদ পতন ঘটল।
আরও খবর...
তেলের ট্যাঙ্কারে আগুন, মিশরের রাজধানী কায়রোর কাছে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৩১ জনের।
তেলের ট্যাঙ্কারে আগুন। মিশরের রাজধানী কায়রোর কাছে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৩১ জনের। আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২০টিরও বেশি গাড়ি ও মোটরবাইক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার রাতে, কায়রো-সংলগ্ন গুরুত্বপূর্ণ রিং রোডের কাছে আচমকা ওই তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। রাতের আকাশ ঢেকে যায় লেলিহান শিখায়।