Weather Update: আজ রাজ্যে কালবৈশাখী! জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস | ABP Ananda LIVE

Weather Report: আজ স্বস্তি পাবে কলকাতাও। কমেছে তাপমাত্রা, এবার নামবে বৃষ্টিও। সোমবার বৃষ্টিতে ভিজবে  বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। সঙ্গে কালবৈশাখীর ইঙ্গিতও রয়েছে ।  মঙ্গলবার ভারী বৃষ্টি পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে দুপুর বা বিকেলের পর। ৮ জেলায় কালবৈশাখীর সতর্কতাও রয়েছে।  বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানে ঝড়ের পূর্বাভাস।  হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও কালবৈশাখী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola