Weather Update: আশ্বিনে আকাশের মুখ ভার, পুজোর আগেই অসুর সেজে হাজির বৃষ্টি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Sep 2022 12:59 PM (IST)

আশ্বিনে আকাশের মুখ ভার, পুজোর আগেই অসুর সেজে হাজির বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তা নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপের জেরে কাল থেকে আবহাওয়ার পরিবর্তন। দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা। বুধ ও বৃহস্পতিবার মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।