Weather Update: নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Aug 2022 02:29 PM (IST)

ফের নিম্নচাপের ভ্রুকুটি। কালই উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। রবিবারই তা আরও শক্তিশালী হয়ে উঠবে। এর প্রভাবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।