✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Weather Update: ফের ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে ! ভিজবে কোন কোন জেলা ? | ABP Ananda LIVE

ABP Ananda  |  25 Sep 2024 01:57 PM (IST)
ABP News

ABP Ananda LIVE: দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বন্যা পরিস্থিতি। বৃষ্টি কমলেও, কমেনি জলযন্ত্রণা। তার মধ্যেই ফের নিম্নচাপের ভ্রুকুটি! যার জেরে বৃহস্পতিবার পর্যন্ত ফের ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদে।বৃহস্পতিবারও পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বৃহস্পতিতে বাড়বে বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের ৬ জেলায়।


'থ্রেট কালচারে'র অভিযোগ। মঙ্গলবারও ১২ জন অভিযুক্তের বয়ান রেকর্ড করল আর জি কর মেডিক্যাল কলেজের বিশেষ তদন্ত কমিটি। বয়ান রেকর্ড করা হল অভিযোগকারী ও সাক্ষীদেরও। কীভাবে দীর্ঘদিন ধরে 'থ্রেট কালচারে'র শিকার হয়েছেন, তা তুলে ধরেন একজন ইন্টার্ন। 


আরজি কর-কাণ্ডের প্রতিবাদ। এবার সরকারি পুজোর অনুদানে না বলল পুরুলিয়ার একটি পুজো কমিটি। গত ২ বছর ধরে রাজ্য সরকারের অনুদান পেলেও এ বছর অনুদান না নেওয়ার কথা বলে তারা চিঠি দিয়েছে জেলাশাসককে। 

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Weather Update: ফের ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে ! ভিজবে কোন কোন জেলা ? | ABP Ananda LIVE

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.