Weather Update: আজও তীব্র তাপপ্রবাহের সতর্কতা, তুমুল বৃষ্টিতে কবে ভিজবে বাংলা ? | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, আজও পশ্চিমাঞ্চলের এই ৬ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও জারি থাকছে তাপপ্রবাহের সতর্কবার্তা। কলকাতায় আংশিক মেঘলা আকাশ, কিন্তু দিনভর বজায় থাকছে তাপপ্রবাহের পরিস্থিতি। সর্বোচ্চ তাপমাত্রাও ৪২ ডিগ্রির আশেপাশে থাকবে। আরও দু’দিন চলবে এই পরিস্থিতি। শনিবার থেকে উপকূলবর্তী জেলায় বৃষ্টি শুরু হবে। সোম ও মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে পারদ কিছুটা নেমে গরম কিছুটা সহনীয় হবে। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টি হচ্ছে। শনিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola