Weather Update: ফের গরম বাড়বে কলকাতায়, তাপপ্রবাহের পরিস্থিতি চলবে সপ্তাহভর। ABP Ananda Live
ABP Ananda | 23 Apr 2024 04:34 PM (IST)

কাল থেকে ফের গরম বাড়বে কলকাতায়, তাপপ্রবাহের পরিস্থিতি চলবে সপ্তাহভর। আগামীকাল চরম তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমেও। বৃহস্পতি ও শুক্রবার চরম তাপপ্রবাহের সতর্কতা থাকবে ৯টি জেলায়।দক্ষিণের পর উত্তরেও পৌঁছবে তাপপ্রবাহ, বাড়বে গরম।