Winter Update : নতুন করে আর পারদ পতনের সম্ভাবনা নেই, বিদায়ের মুখে শীত। ABP Ananda Live
ABP Ananda | 17 Feb 2023 09:20 AM (IST)

বিদায়ের মুখে শীত (Winter)। ভোরে হিমেল পরশ থাকলেও বেলা বাড়লেই চড়া রোদ। ফাল্গুনের চতুর্থ দিনে আরও কিছুটা বাড়ল তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, এরপর নতুন করে আর পারদ পতনের সম্ভাবনা নেই। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা (Weather Update)।