Weather Update: প্রবল গরমে নাজেহাল, আরও বাড়বে দহন-জ্বালা, কবে দেখা মিলবে বৃষ্টির ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: প্রবল গরমে নাজেহাল, আরও বাড়বে দহন-জ্বালা । দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা । দহনে পুড়বে পশ্চিমের জেলাগুলিও । দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায় লাল সতর্কতা । আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাংশে গরম এবং অস্বস্তি বজায় থাকবে । দ্বিতীয় দফার ভোটের দিন মালদা, দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা । কলকাতায় সপ্তাহভর তাপপ্রবাহের পরিস্থিতি