Weather Update: বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই, উল্টে চড়বে পারদ | ABP Ananda LIVE

Weather News: বড়দিনে জাঁকিয়ে শীতের (Winter) সম্ভাবনা নেই, উল্টে চড়বে পারদ। নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা প্রভাব (Weather Report) ফেলবে আগামী শুক্রবার থেকে, পূর্বাভাস আবহাওয়া দফতরের (Weather)। ঘূর্ণাবর্তের জেরে ঢুকবে জলীয় বাষ্প, সপ্তাহ শেষে আবহাওয়ায় পরিবর্তনে পূ্র্বাভাস। আপাতত অবাধ উত্তুরে হাওয়ায় দক্ষিণবঙ্গে শীতের স্পেল জারি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং (Darjeeling), কালিম্পং(kalimpong) ,আলিপুরদুয়ার , কোচবিহার ও উত্তর দিনাজপুরে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola