Weather Update: চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে শীতের আমেজ! আরও নামবে পারদ! ABP Ananda Live
ABP Ananda | 06 Nov 2023 07:59 AM (IST)

হেমন্তেই কড়া নাড়ছে শীত। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে (South Bengal) ফিরবে শীতের (Winter) আমেজ। মঙ্গলবার থেকে আরও নামবে পারদ। জানাল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে খবর, আগামী ৩-৪ দিনে কলকাতা ও সংলগ্ন এলাকায় ২০-২১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে পারদ। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে নামতে পারে বুধবারের মধ্যে।