Gas Price Hike: ভোট শেষ হতেই একলাফে প্রায় হাজার টাকা দামি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার | ABP Ananda

ABP Ananda LIVE : ভোট শেষ হতেই একলাফে প্রায় হাজার টাকা দামি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার। কলকাতায় দাম ৩ হাজার ২০২। আরও সাড়ে ৬টা বাড়ল অটোর LPG। 

 

জোড়াফুল ও পদ্মফুলের লড়াই এবার কড়া পাকের সন্দেশেও ! ফলপ্রকাশের আগে দেদার ভোটের মিষ্টি বিক্রি বর্ধমানে

 ভোট শেষ, ভোটারদের দেওয়া মতামত ইভিএম বন্দি। কে এগিয়ে,কে পিছিয়ে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে এক্সিট পোল। পরিবর্তন না প্রত্যাবর্তন? সে উত্তর মিলবে আগামী ৪ তারিখে। তবে তার আগেই ভোট উৎসবকে কেন্দ্র করে শহর বর্ধমানে শুরু হয়েছে মিষ্টিযুদ্ধ! দুই ফুলের লড়াইয়ে গাঁ ভাসিয়েছেন বর্ধমানের মিষ্টি ব্যবসায়ীরাও। ভোট আবহে বর্ধমানের বি সি রোডের একটি মিষ্টির দোকানে দেদার বিকোচ্ছে জোড়াফুল ও পদ্মফুল প্রতীক সম্বলিত সন্দেশ। কোনটা বেশি বিক্রি হচ্ছে ভাবছেন তো! বলে রাখা ভালো সেখানেও কিন্তু লড়াই হাড্ডাহাড্ডি মানে একেবারে সেয়ানে সেয়ানে কোলাকুলি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola