Birbhum News: ফের বিতর্কে বীরভূমের তৃণমূলের চিকিৎসক বিধায়কের নার্সিং হোম

ABP Ananda  |  30 Dec 2024 07:26 AM (IST)
ABP News

ABP Ananda Live: ফের বিতর্কে বীরভূমের তৃণমূলের চিকিৎসক বিধায়ক অশোক চট্টোপাধ্য়ায়ের নার্সিং হোম। অভিযোগ, এক রোগিণী তারাপীঠ থেকে আসায় তাঁকে বিনা চিকিৎসায় ফিরিয়ে দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, রোগিণীর পরিবারের অভিযোগ, তারাপীঠের কাউকে পরিষেবা দেওয়া হবে না বলে জানানো হয়েছে নার্সিং হোমের তরফে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের চিকিৎসক বিধায়কের ছেলে।


 


আরও খবর,


আরও এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। যাত্রী সমেত বিমানবন্দরেই ভেঙে পড়ল। দক্ষিণ কোরিয়ার বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় বিমানে সওয়ার ছিলেন ১৭৫ জন যাত্রী। ছয় বিমান কর্মীও ছিলেন। তাইল্যান্ড থেকে ফিরছিল বিমানটি। বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে আচমকা বিপথগামী হয়ে পড়ে। তীব্র গতিতে দেওয়ালে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে চারিদিক। দুর্ঘটনায় দুই যাত্রী ছাড়া সকলেই মারা গিয়েছেন বলে জানাল বিমানবন্দরের দমকল বিভাগ। পর পর এমন বিমান দুর্ঘটনার খবরে উদ্বেগ ছড়িয়েছে। (Plane Crash in south Korea)


সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার সময়কার যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে দুরন্ত গতিতে রানওয়েতে নেমে আসছে বিমানটি। কিন্তু মাটি ছোঁয়ার মুহূর্তে আচমকাই বিপথগামী হয়ে যায় বিমানটি। রানওয়ে থেকে সরে যায় ক্রমশ। তার পর কিছুদূর গিয়ে দেওয়ালে সজোরে ধাক্কা খায়। তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে চারিদিক। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে বিমানটিকে। (Plane Crash News)

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Birbhum News: ফের বিতর্কে বীরভূমের তৃণমূলের চিকিৎসক বিধায়কের নার্সিং হোম

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন