Mamata Banerjee: ‘পুরনো চাল ভাতে বাড়ে, নতুন চাল আগে বাড়ে’, নবীন-প্রবীণ দ্বন্দ্বে বার্তা মমতার | ABP Ananda LIVE
ABP Ananda | 28 Dec 2023 05:48 PM (IST)

ABP Ananda LIVE: বৃহস্পতিবার দেগঙ্গার সভা থেকে স্পষ্ট ভাষায় নিজের অবস্থান জানিয়ে দেন মমতা। তিনি বলেন, "নিজেদের আরও সংগঠিত করতে হবে। ছাত্রযুবদের এগিয়ে দিতে হবে আমাদের। প্রাপ্য় মর্যাদা দিতে হবে সিনিয়র নেতাদের। এটা আমি বার বার বলে আসছি। পুরনো চাল ভাতে বাড়ে, আর নতুন চাল আগে বাড়ে। দু'টো চালকেই দরকার আমার। পুরনোকেও দরকার, নতুনকেও দরকার, পুরুষকেও দরকার, মহিলাকেও দরকার, ভাইয়েদেরও দরকার, দরকার বোনেদেরও। সবাইকে নিয়ে চলতে হবে।"