Sandeskhali: চোপড়ার পরে সন্দেশখালি গেল রাজ্যের শিশু সুরক্ষা কমিশন। ABP Ananda Live
ABP Ananda | 17 Feb 2024 11:30 AM (IST)

Sandeskhali Chaos: জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের অভিযোগের পরেই সন্দেশখালিতে (Sandeskhali) গেল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন (West Bengal Child right Commission)। চেয়ারপার্সন তুলিকা দাসের নেতৃত্বে ৬ সদস্যের দল আজ ধামাখালি থেকে নৌকায় চড়ে সন্দেশখালিতে যায়। সন্দেশখালিকাণ্ডে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন গতকাল জানায়, ১০ ফেব্রুয়ারি পুলিশকে সঙ্গে নিয়ে দুষ্কৃতীরা একটি বাড়িতে হামলা চালায়। তারা একটি শিশুকে ছিনিয়ে নিয়ে ছুড়ে ফেলে দেয়। এ নিয়ে তদন্ত করতে বলে, ৪৮ ঘণ্টার মধ্য়ে অ্য়াকশন টেকেন রিপোর্ট চেয়েছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। এরপরই তড়িঘড়ি সন্দেশখালিতে পৌঁছল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। ABP Ananda Live