Mamata Banerjee: 'প্রকাশ্য়ে মুখ খুললে ব্য়বস্থা নেওয়া হবে', কালীঘাটের বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
ABP Ananda LIVE: সম্প্রতি বিভিন্ন ইস্য়ুতে তৃণমূল নেতাদের (TMC Controversy) পরস্পরবিরোধী মন্তব্য়ে, বারবার স্পষ্ট হয়ে গেছে দলের ফাটল। এই প্রেক্ষাপটে বুধবার কালীঘাটের (Kalighat) বৈঠকে, কড়া বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়(Mamata Banerjee) । সূত্রের দাবি, তিনি বলেন, এরপর প্রকাশ্য়ে মুখ খুললে ব্য়বস্থা নেওয়া হবে। প্রয়োজনে ছেঁটে ফেলা হবে। রাজ্য়স্তরের মুখপাত্রদের একাংশের ভূমিকায় যে তিনি সন্তুষ্ট নন, তাও তৃণমূলনেত্রী বুঝিয়ে দেন বলে সূত্রের দাবি।
Tags :
ABP Ananda LIVE TMC Controversy TMC Inner Clash MAMATA BANERJEE #TMC Leader Kalighat TMC Meeting