Dengue Update : রাজ্যে আচমকা ডেঙ্গির বাড়বাড়ন্ত, ১৬ জেলায় ২০ দিনে নতুন করে ডেঙ্গি আক্রান্ত ১৬৩৩ !

ABP Ananda  |  18 Aug 2025 07:57 AM (IST)
ABP News

ABP Ananda LIVE : রাজ্যে আচমকা ডেঙ্গির বাড়বাড়ন্ত, লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ১৬ জেলায় ২০ দিনে নতুন করে ডেঙ্গি আক্রান্ত ১৬৩৩। কলকাতায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩২৮ । গত ২৪ জুন রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ২৭৬১, ১৩ অগাস্ট বেড়ে হল ৪৩৯৪। বাড়বাড়ন্তের তালিকায় উত্তরবঙ্গের একমাত্র জেলা মালদা, বাকি ১৫ জেলা দক্ষিণবঙ্গের। রাজ্যের ৬ জেলায় ডেঙ্গির বাড়বাড়ন্ত, পরিসংখ্যান স্বাস্থ্য দফতরের।মুর্শিদাবাদ, উঃ ২৪ পরগনা, হুগলি, মালদা, হাওড়া, কলকাতা ও বাঁকুড়ায় বাড়ছে সংক্রমণ। ডেঙ্গি আক্রান্তে শীর্ষে মুর্শিদাবাদ, নতুন আক্রান্ত ৩৮২, মোট আক্রান্ত ৮৫১ ।গত এক মাসে, মেঘ-বৃষ্টির খামখেয়ালিপনায় রাজ্য জুড়ে জায়গায় জায়গায় জমছে জল, আর তাতেই জন্মাচ্ছে ডেঙ্গির মশার লার্ভা। গত বৃহস্পতিবার, মৃত্যু হয়েছে বেহালার পর্ণশ্রীর বাসিন্দা এক ডেঙ্গি আক্রান্তের। ডেথ সার্টিফিকেটে মৃত্য়ুর কারণ হিসেবে উল্লেখ রয়েছে ডেঙ্গির।উদ্বেগের বিষয় হল, চিকিৎসক মহলের একাংশের দাবি, আক্রান্তদের বেশিরভাগই ভুগছেন টাইপ টু ডেঙ্গিতে।যা অন্যান্য সেরোটাইপের তুলনায় বেশি মারাত্মক। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ  কাজলকৃষ্ণ বণিক বলেছেন,'বেশিরভাগই হচ্ছে ডেঙ্গি টাইপ টু। এটা কিন্তু আশঙ্কার। এটা বেশি ছড়ায়।'স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, ২০২২ সালে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হন ৬৭ হাজার ২৭১ জন। ২০২৩ সালে রাজ্য়ে ডেঙ্গি সংক্রমণ ভেঙে দেয় ১২ বছরের রেকর্ড। ওই বছর রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হন প্রায় ১ লক্ষ ৭ হাজার জন। তার পরের বছর আক্রান্ত হন ৩১ হাজার ১০০ জন। শিশুরোগ বিশেষজ্ঞ  সংযুক্তা দে বলেন,ডেঙ্গি যাদের হচ্ছে হাই গ্রেড ফিবার নিয়ে আসছে। ৩ দিনের বেশি হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। কোনওভাবেই যেন অ্যান্টিবায়েটিক খেতে না থাকে আগের থেকে সব মিলিয়ে, এখন ডেঙ্গিকে কীভাবে বাগে আনা যায়, সেই চেষ্টাই চলছে রাজ্য জুড়ে।

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Dengue Update : রাজ্যে আচমকা ডেঙ্গির বাড়বাড়ন্ত, ১৬ জেলায় ২০ দিনে নতুন করে ডেঙ্গি আক্রান্ত ১৬৩৩ !

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন