Kamaleshwar Mukherjee : সিপিএমের কর্মসূচি চলাকালীন গ্রেফতার পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Oct 2022 08:46 PM (IST)

সোমবার রাসবিহারীতে সিপিএমের স্টলে হামলার অভিযোগ। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। হামলার অভিযোগের প্রতিবাদে রাসবিহারীতে সিপিএমের কর্মসূচি চলাকালীন গ্রেফতার পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। আটক করা হয় বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ বেশ কয়েকজন। পরে ছেড়ে দেওয়া হয় বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। গ্রেফতার করে নিয়ে আসা হয় লালবাজারে।