West Bengal Election 2021: মহিষাদলে বিজেপি প্রার্থীর উপর হামলা, মাথাভাঙ্গায় আক্রান্ত তৃণমূল প্রার্থী

মহিষাদলে বিজেপি প্রার্থীর উপর হামলা। সেখানে বিজেপি কর্মীদের উপর হামলা হলে উদ্ধারে গিয়ে আক্রান্ত হন প্রার্থী। মহিষাদলে সিনেমা মোড়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পর্যন্ত বেঁধে যায়। যদিও তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে এই হামলায় তৃণমূলের কোন যোগ নেই। অন্যদিকে মাথাভাঙ্গায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী। ঘোকসাডাঙা থেকে ফেরার সময় এই হামলার ঘটনা ঘটে। প্রার্থীর মাথায় আঘাত লেগেছে। তৃণমূল কংগ্রেস প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়। বিজেপি আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে হামলার অভিযোগ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola