West Bengal Election 2021: বিষ্ণুপুর-রায়দিঘিতে TMC প্রার্থীদের সমর্থনে রোড শোয়ে দেব, তারকাকে দেখতে ভিড়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Apr 2021 05:36 PM (IST)

শুক্রবার বিষ্ণুপুর ও রায়দিঘিতে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করেন দেব। বিষ্ণুপুরে তৃণমূল প্রার্থী দিলীপ মণ্ডল ও রায়দিঘির তৃণমূল প্রার্থী অলোক জলদাতার হয়ে আজ প্রচার করেন তৃণমূলের এই অভিনেতা সাংসদ। এই দুই জায়গায় আজ রোড শো করেন দেব। তাঁকে দেখতে জনসামাগম ছিল চোখে পড়ার মতো। দেবের রোড শোয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।