West Bengal Election 2021: প্রচারে চলল 'গুলি', নানুরের গ্রামে আটকে বিজেপি প্রার্থী

নানুরে প্রচারে বাধা দিতে চলল গুলি। বিজেপি নেতাকে লক্ষ করে গুলি চালানো হয়। গ্রামেই আটকে রয়েছে বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহা জানিয়েছেন, প্রচারের শেষে খাওয়ার ব্যবস্থা হয়েছিল। সেই সময় বহিরাগত তৃণমূল কর্মীরা তাদের উপর হামলা চালায়। শূন্যে দুই রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী।  এর পরেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয় এলাকা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এলাকায় উত্তেজনা রয়েছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola