West Bengal Election 2021: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বর্ধমান দক্ষিণ, TMC-BJP সংঘর্ষে আহত ৩

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বর্ধমান দক্ষিণ। কাল রাতে তৃণমূল কংগ্রেস (TMC) কর্মীদের বাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বিজেপির (BJP) তরফ থেকেও ভোটের পরে এজেন্টকে মারধরের অভিযোগ করা হয়। রবিবার সকালে ঘটনাস্থলে যান বর্ধমান দক্ষিণের তৃণমূল প্রার্থী। তৃণমূল প্রার্থীর সামনেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় র‍্যাফ নামানো হয়। সংঘর্ষে ৩ কর্মী আহত হয়েছে, দাবি তৃণমূলের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola