West Bengal Election 2021: উদয়ন গুহর ওপর হামলার প্রতিবাদে দিনহাটায় বনধের ডাক তৃণমূলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 May 2021 07:46 PM (IST)

রাজ্যে ভোট-পরবর্তী হিংসা অব্যাহত। দিনহাটায় আক্রান্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। হাত ভেঙে যায় উদয়ন গুহর, বুকে ও পিঠে চোট। মারধরের জেরে মাথা ফাটল ২ নিরাপত্তা রক্ষীর। আজ সন্ধে ৬ থেকে কাল রাত ১২ পর্যন্ত দিনহাটা বনধের ডাক তৃণমূলের